ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ২৬ ডিসেম্বর ২০২৪
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪
হাসপাতালের লাশের ঘরের সামনে নিহতদের স্বজনদের ভিড়

ময়মনসিংহের তারাকান্দায় বালুবাহী ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তারাকান্দা-নেত্রকোণা সড়কের গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নেত্রকোণা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোণা যাওয়ার পথে ঘটনাস্থলে দুইযানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এসআই শফিক উদ্দিন বলেন, ঘটনাস্থলে দুইজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!