ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক্সপ্রেসওয়েতে নিহত ৫: সিসিটিভির ফুটেজে মিলল রোমহর্ষক দৃশ্য

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ২৭ ডিসেম্বর ২০২৪
এক্সপ্রেসওয়েতে নিহত ৫: সিসিটিভির ফুটেজে মিলল রোমহর্ষক দৃশ্য
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

টোল প্লাজায় এক মোটরসাইকেলচালক টোল পরিশোধ করছিলেন। মোটরসাইকেলটির পেছনে সিরিয়ালে ছিল একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে টোল প্লাজায় ঢুকে প্রাইভেটকার-মাইক্রোবাস ও মোটরসাইকেল ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেচালকের পেছনে থাকা এক নারীকে পিষে ফেলে বাসটি। এতে একে একে নিহত হন পাঁচজন। এমন দৃশ্য দেখা গেল ধলেশ্বরী টোল প্লাজার সিসিটিভির ফুটেজে। 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হন আরো অন্তত ১০ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ। 

Advertisement

তিনি জানান, বেলা ১১টার দিকে সেতুর টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে ছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল। তখন ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস থেমে থাকা তিনটি যানবাহনকে চাপা দেয়। গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আহতদের ঢাকার মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতাল সূত্রে জানতে পারি পাঁচজন মারা গেছেন।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি বলেন, ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়ামুখী দাঁড়িয়ে থাকা যানবাহনকে পেছন দিক থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। টোল প্লাজার কর্মী ও টহল সেনাসদস্যদের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের কাজ চলমান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!