ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭ হাত-পা নিয়ে জোড়া লাগা দুই শিশুর জন্ম

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮, ২৯ ডিসেম্বর ২০২৪
৭ হাত-পা নিয়ে জোড়া লাগা দুই শিশুর জন্ম
৭ হাত-পা নিয়ে জোড়া লাগা শিশু। ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলায় চার হাত-পাসহ জোড়া লাগা দুই শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে পৌনে ৩টার দিকে শ্রীপুর উপজেরার চর চৌগাছি গ্রামের বাড়িতে স্বাভাবিকভাবে ওই শিশুর জন্ম দেন মিতা খাতুন (২৬)।

জানা গেছে, মিতা খাতুন চর চৌগাছি গ্রামের রাজ মিস্ত্রি হামিদ শেখের স্ত্রী। হামিদ পেশায় কৃষক। এই দম্পতির পাঁচ বছরের এক মেয়ে ও তিন বছরের ছেলে সন্তান রয়েছে।

হামিদ শেখ বলেন, বাড়িতেই তার স্ত্রী চার পা, চার হাত, একটি পেট ও দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম দেন। বর্তমানে শিশুটিক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদ বিশ্বাস বলেন, নির্ধারিত সময়ের ৫০ দিন আগেই অস্বাভাবিক আকৃতির একটি শিশুর জন্ম হয়েছে। শিশুটি চার পা, চার হাত, একটি পেট ও দুই মাথা নিয়ে ভূমিষ্ঠ হয়েছে। শিশুটি অসুস্থ থাকলেও তার মা সুস্থ আছেন। উন্নত চিকিসার জন্য শিশুটিকে ফরিদপুর শিশু হাসপাতলে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!