[ দেশজুড়ে ]
তাবলিগ জামাতের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটে তাবলিগ জামাতের শুরায়ী নেজাম (জুবায়ের পন্থী) ও সাদ পন্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তাবলিগ জামাতের জুবায়ের পন্থীরা লালমনিরহাট সদর উপজেলাধীন তালুক খুটামারা বাইতুল ফালাহ জামে মসজিদে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নির্ধারণের জন্য মতবিনিময় করেন। এ সময় সাদপন্থী মাইদুল ইসলাম মসজিদে প্রবেশ করে ছবি তোলার জন্য চেষ্টা করেন।
পরবর্তীতে জুবায়ের পন্থীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন এবং সোপর্দকৃত ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের ও তাদেরকে আগামীকালের মধ্যে মার্কাস মসজিদ বুঝিয়ে দেওয়ার দাবিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে ২ দফা দাবি পেশ করেন।
এদিকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাবলিগ জামাতের সাদপন্থী মাওলানা শামসুদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় ৩ সদস্যের একটি টিমের সমন্বয়ে লালমনিরহাট সদর মার্কাস মসজিদে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমনিরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!