কর্মশালায় উপস্থিত গ্রাহকদের উদ্দেশে বড় পর্দায় ডিজিটাল লেনদেন সংক্রান্ত আর্থিক অন্তর্ভুক্তির বিষয় উপস্থাপন করা হয়। এছাড়াও ব্যাংকিং খাতে লেনদেন সহজ করতে অ্যাপসের মাধ্যমে ডিজিটাল লেনদেন করতে উপস্থিত গ্রাহকদের উৎসাহিত করা হয়। পাশাপাশি বৈধ উপায়ে রেমিট্যান্স আনতে এবং স্কুল ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত হতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় ন্যাশনাল ব্যাংক লিমিটেড পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক মো. আবদুল হাই, জ্যেষ্ঠ কর্মকর্তা মহিতোষ মোদক, ব্যাংক কর্মকর্তা মো. কামাল হোসেন ও মো. মোতাহার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন।
.png)