ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ডেইলি বাংলাদেশের তুহিন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৫, ৩১ ডিসেম্বর ২০২৪
সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ডেইলি বাংলাদেশের তুহিন
তুহিন আহমদ- ফাইল ফটো

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিপুল উৎসাহ-উদ্দীপনায় শনিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। সন্ধ্যার পর গণনা শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।

নির্বাচনে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৭১ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন ডেইলি বাংলাদেশের সিলেট প্রতিনিধি তুহিন আহমদ। 

Advertisement

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল) (প্রাপ্ত ভোট ৮২- প্রথম), দৈনিক যুগভেরীর স্টাফ ফটোগ্রাফার রনজিৎ কুমার সিংহ (বর্তমান) (প্রাপ্ত ভোট ৭৬- দ্বিতীয়) ও দৈনিক জাগ্রত সিলেটের বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) (প্রাপ্ত ভোট ৬৯- চতুর্থ)। আরো দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন ৩৫ ও দৈনিক একাত্তরের কথার চিফ ফটো জার্নালিস্ট মো. মোহিদ হোসেন ২৭টি ভোট পেয়েছেন।

তুহিন আহমদ বলেন, এ বিজয় আমার জন্য শুধু একটি পদ নয়; এটি ক্লাবের সম্মানিত সদস্যদের ভালোবাসা, আস্থা ও সমর্থনের প্রতিফলন। যারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে এই দায়িত্বশীল পদে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের এই আস্থা আমার জন্য বড় প্রেরণা।

শিক্ষাগত জীবনে তুহিন আহমদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মদন মোহন কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ের উপরে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২০১৫ সালে সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেট সুরমা পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে শুরু করেন সাংবাদিকতা। পরে সিলেট থেকে প্রচারিত দৈনিক সিলেট মিরর, দৈনিক একাত্তরের কথা, জাগো সিলেট ডট নিউজ ও জাতীয় অনলাইন ঢাকা পোস্ট এ কর্মরত অবস্থায় পাঠক মহলে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছেন।

তিনি সামাজিক সংগঠন রোটারি ক্লাব অব সিলেট নর্থ এর প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!