আটককৃতরা হলেন- নগরীর ধাপ কটকিপাড়ার তাসনিম স্বর্গ ও কলেজপাড়ার সাদিয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার হারুন উর রশিদ মেহেদি ও একই এলাকার কাওসার আহমেদ সোলায়মান আলী।
মঙ্গলবার দুই তরুণীকে ছেড়ে দিয়ে আটককৃত হারুন উর রশিদ মেহেদি ও কাওসার আহমেদ সোলায়মান আলীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন তাজহাট থানার ওসি।
.png)
তাজহাট থানার ওসি শাহ আলম সর্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্কের মোড়ে একটি সন্দেহভাজন হলুদ রঙের প্রাইভেটকার আটক করে পুলিশ। এরপর ভেতরে থাকা চার তরুণ-তরুণীকে তল্লাশি করা হয়। তাদের সঙ্গে থাকা পিস্তল সদৃশ এয়ার সফট গান উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গাড়িটি জব্দ করা হয়েছে।
ওসি আরো জানান, পিস্তলটি আসল না নকল, তা আমরা খতিয়ে দেখছি। একইসঙ্গে গ্রেফতারকৃত দুই তরুণ অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খাতিয়ে দেখা হচ্ছে।