[ দেশজুড়ে ]
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ২ তরুণী আটক
ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমা এলাকার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই তরুণীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) আটককৃতদের আদালতে পাঠানো হবে। এর আগে, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার হোটেল সাগর রেস্ট হাউজের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা এলাকায় হোটেল সাগর রেস্ট হাউজের দ্বিতীয় তলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় দুই তরুণীকে আটক করতে সক্ষম হয়। তারা ওই হোটেলে অসামাজিক কাজে জড়িত ছিল। আটককৃতদের সোমবার (৩০ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!