ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অসামাজিক কাজে লিপ্ত, ৫ নারী-পুরুষ আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ২৩ মার্চ ২০২৪
অসামাজিক কাজে লিপ্ত, ৫ নারী-পুরুষ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে পাঁচ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলা শহরের টেংকেরপাড় এলাকার একটি বাড়ির ৫মতলায় অভিযান পরিচালনা করে চার নারী ও এক পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলার আশুগঞ্জ উপজেলার খালপাড় এলাকার আব্দুর রউফ, জেলার সদর উপজেলার সুলতানপুর গ্রামের শিল্পী, একই গ্রামের সুমাইয়া, সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়াইন এলাকার জাকিয়া, ভোলা জেলার তামান্না আক্তার।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, জেলা শহরের বিভিন্ন বাসা-বাড়িতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের ট্যাংকেরপাড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বাড়ির ৫তলা থেকে চার নারী ও এক পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!