সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।
এর আগে, রোববার রাতে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আহম্মদ উল্লাহ আলিফ সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার আরিফুল রহমান হাসানের ছেলে।
.png)
পুলিশ জানায়, চার বছর বয়সী আলিফ প্রতিবন্ধী ছিল। এ কারণে তার মা নাসরিন মানসিকভাবে চিন্তিত থাকতেন। রোববার রাতে হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে ছেলের মাথায় আঘাত করেন নাসরিন। এতে রক্তাক্ত জখম হয় শিশু আলিফ। পরে প্রতিবেশীরা জানতে পেরে ঘরের দরজা ভেঙে শিশুকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, শিশুটি প্রতিবন্ধী হওয়ায় তার মা তাকে হত্যা করেছেন। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।