[ দেশজুড়ে ]
দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের সময় আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের সময় দু’জন ড্রাইভারকে আটক করা হয়েছে। এ সময় বালুবহনকারী দুটি ট্রলি জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফুটানি বাজার সংলগ্ন যমুনা নদীর তীর এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন ওয়ারেন্ট অফিসার তাইজুল ইসলাম।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার ফুটানি বাজার সংলগ্ন যমুনা নদীর তীর এলাকায় অভিযান চালায় ওয়ারেন্ট অফিসার তাইজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল। অভিযানে দু’জন ড্রাইভারকে আটক ও দুটি ট্রলি জব্দ করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!