[ দেশজুড়ে ]
ফেনীতে অবৈধভাবে বালু তোলায় জরিমানা অর্ধলাখ
ছবি: ডেইলি বাংলাদেশ
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!