ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ৩১ ডিসেম্বর ২০২৪
লালমোহনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
লালমোহনে ইউএনওর নেতৃত্বে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে অভিযান।

ভোলার লালমোহন উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি বেকারি এবং একটি মিষ্টির দোকান মালিককে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এ সময় তিনি জানান, অভিযানে গিয়ে দেখা যায় একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। অপর বেকারি এবং মিষ্টির দোকানের খাদ্যপণ্যের মেয়াদ উল্লেখ না করায় তাদের বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যার পরিমাণ ৪৫ হাজার টাকা।

তিনি আরো জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ভেজাল সন্দেহে বিভিন্ন দোকানের খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

Advertisement

অভিযানে ভোলা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাগর মল্লিকসহ স্থানীয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!