বুধবার বিকেলে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান আটককৃত দুইজনকে এই দণ্ডাদেশ দেন।
আটককৃতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার পূর্ব ভুতেরদিয়া গ্রামের জাকির হোসেন (৪৮) ও উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সাহিদা বেগম (৩৮)। তারা ওই অফিসে দালাল হিসেবে কাজ করতেন।
.png)
বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের টিম অভিযান চালিয়ে দুজন প্রতারককে আটক করেছে। টিমকে আমরা সাহায্য করেছি। আমরা চাই পাসপোর্ট অফিসে কেউ যেন এসে প্রতারণার শিকার না হন।
দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয় থেকে জানিয়েছে, সকালে ছদ্মবেশে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহা, সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামানের নেতৃত্ব একটি টিম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান চালায়। এ সময় দুজনকে আটক করা হয়।
দুদক বরিশাল কার্যালয়ের উপপরিচালক এইচএম আক্তারুজ্জামান বলেছেন, অভিযানে আটককৃত দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তাদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।