সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে বরিশাল মহানগরে ১০৩ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মহানগর পর্যায়ে এটি তাদের তৃতীয় আহ্বায়ক কমিটি।
৪ ডিসেম্বর (বুধবার) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বরিশাল মহানগরের কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।
.png)
নবগঠিত কমিটিতে বরিশাল সদরের রাকিন খান, হুসাইন আল সুহান, এনামুল হক সজিব, ঝালকাঠির সাগর মাহমুদ মুহসিন, আমতলীর রাহাত রাতুল, বরিশাল সদরের আইউব নবী, ঝালকাঠির আশিক খান, বরিশাল সদরের এনামুল হক, সরদার মোহাইমিনুল ইসলাম, জান্নাত আরা রিয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া নোয়াখালীর এম রহমান রানা, পটুয়াখালীর মোস্তাফিজ রাফি, বরিশাল সদরের মুবিন হাসান অর্নব, ইরফান খান হিমেল, এসএম রহমাতুল্লাহ্ সরদার সাব্বির, লাবণ্য রহমান, গলাচিপার তরিকুল ইসলাম মুন্না, বরিশাল সদরের শাফী সমির খান, গৌরনদীর অর্পিতা বহিৃ, বাউফলের মো. নাহিদ ইসলাম, ভোলার কামরুল ইসলাম এবং বরিশাল সদরের মির্জা তামিম হাসানকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
এর বাইরে তালতলির শাহাবুদ্দিন মিয়া, বরিশালের মাসরাফি জামান, রাকিবুল ইসলাম শিহাব, আল মাহিদ তালুকদার, জুনায়েদ হোসেন সাদ, মো. জান্নাতুল নাঈম সাকিব, ইয়াসিন আরাফাত, নাজিরপুরের খালেদা রহমান তামান্না, বরিশাল সদরের অনন্যা ইসলাম ইশা, লামিয়া রহমান আনহা, ইব্রাহিম হোসেন স্বজন, আদিব বিন ওয়ালিদ, লিমন হোসেনকে সংগঠক করা হয়েছে।
কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- পটুয়াখালীর ইসরাত জাহান, বরিশালের সেয়দা মারিয়া তাবাসসুম, ইসরাত মেহজাবিন ইভা, সাদমান মজুমদার তাসিন, টাংগাইলের লামিয়া রহমান লুবনা, বরিশাল সদরের হাসান মাহমুদ, দুমকির মিতু আক্তার, বরিশালের জুয়াইরিয়া, আমতলীর সাহানা সিদ্দীকা জেমিম, বেতাগীর আতিকুর রহমান, নলছিটির মুজাহিদুল ইসলাম নাহিদ, বরিশালের জাবাইদা ইসলাম জেরিন, জিয়াউল কবির জিয়া, সদরের আসিবুল আহসান সিফাত, ঝালকাঠির মো. নাঈম, বাউফলের মো. তৌহিদুল ইসলাম, মির্জাগঞ্জের মুশফিকুর রহমান খান সাজিদ, বরিশালের মো, কাইয়ুম জুনায়েদ, বরগুনার মো. শাকিল খান, বরিশাল সদরের মো. মাইদুল ইসলাম মিলয়, জুবায়ের ইসলাম তাওহিদ, মো. বায়েজিদ হোসেন, পলি আক্তার, বাউফলের রেদোয়ান, বরিশাল সদরের মো. সিরাজুল ইসলাম বাপ্পি, শাওন, সৈয়দ জায়েদ হাসান, এনামুল খান, সাগর হাওলাদার, কাঁঠালিয়ার ওয়াসি ইসলাম দিপ, বরিশালের মাসফি শরীফ, গৌরনদীর ফখরুল আবেদীন তানভীর, বাকেরগঞ্জের হাবিবুল্লাহ, বাউফলের তৌহিদুল ইসলাম, বরগুনার ফয়েজ আহমেদ জিহান, বরিশালের সিফাত আহমেদ শান্ত ও কাঁঠালিয়ার সাকিল আহমেদ।
নবগঠিত কমিটির সদস্য সচিব মো. শাহাদাত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজসহ বরিশাল মহানগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি করা হয়েছে।