[ দেশজুড়ে ]
হোসেনপুরে অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে মামুন মিয়া (৩২) নামে এক বালু ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি পার্শ্ববর্তী গফরগাওঁ উপজেলার বহুতুলা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।
সোমবার সকালে উপজেলার সাহেবের চর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ-আল-সোহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় বালু ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হোসেনপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!