ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ১ জানুয়ারি ২০২৫
রাজশাহীতে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তাও জানাতে পারেনি পুলিশ।

বুধবার সন্ধ্যায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

মোহনপুর থানার এসআই হৃদয় কুমার পোদ্দার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো থানায় নেয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!