বুধবার (১ জানুয়ারি) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা।
নিহতরা হলেন- ট্রাকচালক নুর আলম। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাচামারা গ্রামে। তার বাবার নাম আইয়ুব আলী। আরেকজন বাসের হেলপার কাদের মিয়া। তিনি ঝিনাইদহ জেলার সদর তেতুলবাড়িয়া গ্রামের মো. মফিজুল মিয়ার ছেলে।
.png)
শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, ভোরে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সঙ্গে বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুর আলম ও যাত্রীবাহী বাসের হেলপার কাদের মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।