ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ৩১ ডিসেম্বর ২০২৪
হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত
আকিজ ভেঞ্চার। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার লিমিটেড এর অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে কাজ করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন শ্রমিক। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আব্দাকামাল গ্রামে ডুবাঐ বাজারের পার্শ্ববর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন প্রকৌশলী রিয়াজ উদ্দিন, শ্রমিক ফয়সল মিয়া, মিজান গাজী ও মাহফুজ মিয়া। তারা সবােই চাদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। 

Advertisement

পুলিশ জানায়, সকালে আকিজ ভেঞ্চার এর অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে কাজ করছিল প্রকৌশলীসহ কয়েকজন শ্রমিক। এ সময় হাঠাৎ করে বিকট শব্দে গ্যাসের লাইনে বিষ্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ। এ সময় ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মৃত্যু হয় মিজান গাজী ও মাহফুজ মিয়া নামে দুই জনের। আশঙ্কাজনক অবস্থায় আরো কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন একজন ও পথিমধ্যে আরো একজনের মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম। 

এদিকে, ঘটনার পরপরই আকিজ ভেঞ্চার লিমিটেড নামে ওই কোম্পানিটির সামনে জড়ো হতে থাকেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাহুবল মডেল থানা পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। আটকে দেয় কোম্পানির ভেতরে যাওয়ার প্রবেশপথ। 

অপরদিকে, লাশ উদ্ধারের পর সেগুলোর ছুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!