[ দেশজুড়ে ]
হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত চাঁদপুরের ২ শ্রমিক
আকিজ ভেঞ্চার লিমিটেড এর অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে কাজ করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার লিমিটেড এর অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে কাজ করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে নিহত চার শ্রমিকের ২ জনের বাড়িই চাঁদপুরে। এ ঘটনা আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। পরিচয় নিশ্চিত হওয়া চাঁদপুরের দুই শ্রমিক হচ্ছেন মিজান গাজী ও মাহফুজ। বাহুবল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছেন। সকাল ৯টার দিকে গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে প্রকৌশলীসহ দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটে নেয়ার পথে আরো দুজন নিহত হন। আহতদের চিকিৎসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ওসি জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। ওসমানী মেডিকেলে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!