ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে আহলে হাদীসের সম্মেলন বন্ধে উলামা পরিষদের আল্টিমেটাম

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ২ জানুয়ারি ২০২৫
সিলেটে আহলে হাদীসের সম্মেলন বন্ধে উলামা পরিষদের আল্টিমেটাম
সিলেট আলীয়া মাঠের সম্মেলন বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম। ছবি: ডেইলি বাংলাদেশ

আহলে হাদীস সম্প্রদায়ের আগামী শনিবার (৪ জানুয়ারি) সিলেট আলীয়া মাঠের সম্মেলন বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সিলেটের ওলামায়ে কেরামের দরগাহ মাদরাসায় অনুষ্ঠিত এক সভায় এই আল্টিমেটাম দেওয়া হয়।

উলামা পরিষদ সিলেটের আহ্বানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,উলামা পরিষদ সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান। ঘোষণাপত্র পাঠ করেন-কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামীম বর্ষীয়ান আলেম মাওলানা মাশুক উদ্দিন।

ঘোষণাপত্রে চব্বিশ ঘণ্টার মধ্যে ফেতনাবাজদের সম্মেলন বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়,অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে।

সভায় বক্তব্য দেন- মাওলানা  মস্তাক আহমদ খান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মুফতি আবুল খায়ের, মাওলানা সৈয়দ শামিম আহমদ, মাওলানা ক্কারি মুজামিম হোসাইন চৌধুরী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা মুফতি রশিদ আহমদ মকবুল, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা মুহিবুর রহমান মিঠিপুরী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আশরাফ আলী নুমানী চৌধুরী মিয়াজানি, মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলী, মাওলানা এমরান আলম, মাওলানা আহমদ ছগির, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা মনজুর আহমদ, মাওলানা রেজাউল হক, মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া, মাওলানা রশিদ আহমদ, মাওলানা মসতুফা কামাল, মাওলানা সানা উল্লাহ, মাওলানা নিয়ামত উল্লাহ খাছদবীরী, মুফতি রশিদ আহমদ,  মুফতি কয়েছ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!