[ দেশজুড়ে ]
সিলেটে ‘ভ্যান উন্মুক্ত করণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত
ভ্যান উন্মুক্ত করণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটে নিম্ন আয়ের মানুষের কাছে ফল ও শাক-সবজি সহজলভ্য করতে ‘ভ্যান উন্মুক্ত করণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার ভ্যান উন্মুক্ত করণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সিলেট মহানগরীর রিকাবীবাজার পয়েন্টে বাংলাদেশ রিজার্ভ ফোর্সেস এন্ড ক্যাডেট কো- অপারেশন (বিআরএফসিসি) ও ফ্রেস গার্ডেন এর যৌখ উদ্যোগে নিম্ন আয়ের মানুষের কাছে ফল ও শাক- সবজি সহজলভ্য করতে ‘ভ্যান উন্মুক্ত করণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
.png)
ভ্যান উন্মুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রো পলিটনের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন (সিসিও ২০৯) ব্যাটালিয়ন কমান্ডার ০৭ বিএনসিসি ব্যাটালিয়ন সিলেটের মেজর ড. তোফায়েল আহমদ ও বিআরএফসিসির প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মোয়াজ বিন আজহার।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!