[ দেশজুড়ে ]
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ধলাটেঙ্গর ৫ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার নিলু মন্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মন্ডল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে উপজেলার রৌহা গ্রামে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় স্বামী-স্ত্রী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন দুইজনের মরদেহ বাড়িতে নিয়ে যান। দুপুরে সামাজিক শ্মশানে তাদের দাহ সম্পন্ন করা হয়।
.png)
যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!