[ দেশজুড়ে ]
কাহালুতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
কাহালু থানা। ফাইল ফটো
বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে কোহিনুর বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাহালু রেল স্টেশনের ২ কিলোমিটার পূর্বে শীতলাই গ্রামের পাশে টাসস্টোন কোম্পানির সামনে বোনার পাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ৪৯২ লোকাল ডাউন ট্রেনে কাটা পড়ে ঐ নারীর মৃত্যু হয়। এ সময় কোহিনুরের লাশ ছিন্নভিন্ন হয়ে যায়। কোহিনুর উপজেলার অঘোরশাল গ্রামের মো. রেজাউল করিমের স্ত্রী। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
কাহালু থানার ওসি শাহীনুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!