[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে হাটিকুমরুল গোল চত্বরে দেশবন্ধু ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সলঙ্গা থানাধীন দেশবন্ধু ইন্ডাস্ট্রিয়াল পার্কের পশ্চিম পার্শ্বে গাইবান্ধা গুড ফুড হাইওয়ে হোটেলের সামনে বগুড়াগামী একটি ট্রাক অজ্ঞাত ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!