[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
ছাত্রলীগের লোগো
সিরাজগঞ্জের কাজিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. আসাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ওসি (তদন্ত) লাল মিয়া।
কাজিপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. আসাদুল মারপিট ও বিস্ফোরক দ্রব্য মামলার এজাহারভুক্ত আসামি। তাকে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভানুডাঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সোনামুখী ইউনিয়নের সভাপতি ও সোনামুখী গ্রামের আব্দুস সোবহানের পুত্র।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!