ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭, ৬ জানুয়ারি ২০২৫
কিশোরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলার শহরস্থ চরশোলাকিয়া এলাকায় বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে দুর্বৃত্তদের ইয়ার গানের গুলিতে দুইজন আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ১২টায় জেলার শহরস্থ চরশোলাকিয়া এলাকায় মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাহফিলের মঞ্চে উঠার সময় দুর্বৃত্তদের ইয়ার গানের গুলিতে মাদরাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯) গুলিবিদ্ধ হন। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত না হওয়ায় চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন। এ ঘটনার পর মাহফিলটি বাতিল হয়ে যায়।

Advertisement

কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!