ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭, ৬ জানুয়ারি ২০২৫
আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

এর আগে, নদীতে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল অনুপযোগী হয়ে গেলে আজ সকাল ৬টা ১০ মিনিট থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সে সময় মাঝ নদীতে আটকে আছে চিত্রা, ধানসিঁড়ি, খানজাহান আলী ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের চারটি ফেরি।

Advertisement

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানায়, নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে  আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। নদীতে কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় পুনরায় এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। 

ঘাটে আটকে থাকা যানবাহনগুলোকে পাঁচটি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!