ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের প্রাণহানি

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ৬ জানুয়ারি ২০২৫
কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের প্রাণহানি
ফাইল ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে পানিতে ডুবে সাঈম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়।

নিহত সাঈম ভিটিপাড়া এলাকার ইদ্দিস আলীর ছেলে। 

জানা গেছে, গতকাল রোববার বিকেলে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

Advertisement

এদিকে, রোববার দুপুরে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের চকদিগা গ্রামে আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তি বৈদ্যুতিক শকে মৃত্যু হয়েছে। নিহত আলী হোসেন চকদিগা এলাকার মরহুম মাছুম আলীর ছেলে।

জানা যায়, দুপুরে নিজ বাড়ির মোটর পাম্প চালু করতে গিয়ে বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোবারক হোসেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!