[ দেশজুড়ে ]
৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে পুনরায় চালু হয়েছে ফেরি চলাচল।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম।
তিনি বলেন, মঙ্গলবার ভোর ৫টা থেকে নদী এলাকায় তীব্র কুয়াশা পড়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সকাল পৌনে ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক ও যানবাহন আটকা পড়ে। এ সময় তিনটি ফেরিও মাঝ নদীতে আটকা পড়ে। পরে চলাচল শুরু হলে ফেরিগুলো ঘাটে ফিরে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!