[ দেশজুড়ে ]
নড়াইলে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর
ফাইল ফটো
নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় লিমন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লিমনের বাবার নাম ইকরামুল ফকির। তিনি পেশায় একজন কৃষক।
নিহতের স্বজনরা জানান, সকাল ৯টার দিকে কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি যাওয়ার সময় শিশু লিমনকে ধাক্কা দেয়। এতে লিমনের মাথাসহ শরীরের একাধিকস্থানে আঘাত লাগে। দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!