বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত তাহুরা ওই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তেওয়ারীখীল নজরআলী সিকদারপাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি।
.png)
স্থানীয়রা জানান, একটি গরু পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রির জন্য এনেছিলেন বিক্রেতা। সড়কের পাশে সেটি বাঁধা ছিল। সারাবন তাহুরা পাশ দিয়ে কোচিংয়ে যাওয়ার সময় হঠাৎ গরুটি দড়ি ছিঁড়ে তাকে শিং দিয়ে আঘাত করে। এতে তাহুরা সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া বলেন, দুপুরে এক স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
লোহাগাড়া থানার এসআই এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।