ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্থগিত হওয়া চট্টগ্রাম চেম্বার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১, ৫ মার্চ ২০২৬
স্থগিত হওয়া চট্টগ্রাম চেম্বার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
ফাইল ফটো

স্থগিত হওয়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ মার্চ) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনগত মতামতের ভিত্তিতে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে। নগরের আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement

গত বছরের ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একটি পক্ষ আদালতের দ্বারস্থ হলে ৩০ অক্টোবর নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!