বুধবার (৪ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।
তিনি জানান, বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি এবং এয়ার আরাবিয়ার তিনটি আন্তর্জাতিক অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি এবং এয়ার আরাবিয়ার তিনটি আন্তর্জাতিক ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
.png)
তিনি আরো জানান, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 সকাল ৭টা ৫৫ মিনিটে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে OV-402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে ৯টায় চট্টগ্রাম ছেড়ে গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা BG-136 ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণ করে সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইনসের মাস্কাট থেকে আসা ফ্লাইট BS-322 সকাল ৯টায় বিমানবন্দরে অবতরণ করে ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে এ বিমানবন্দরের ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।