ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২ জন গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ৬ মার্চ ২০২৬
চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে নগর ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন অস্ত্র মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে নগরের পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন নগর ডিবির (উত্তর) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- বুইশ্যার ভাই শাহাব উদ্দিন শাবু (৩৪) ও তার সহযোগী মোহাম্মদ পারভেজ (৩৭)।

Advertisement

শাহাব উদ্দিন শাবু ভোলার দৌলতখান উপজেলার চরপাতা এলাকার বাসিন্দা। বর্তমানে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন তিনি। অপর গ্রেফতার মোহাম্মদ পারভেজ কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলাহাজারা এলাকার বাসিন্দা এবং চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে চান্দগাঁও-পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা, চুরি, ছিনতাই ও দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।

দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!