সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম।
তিনি জানান, সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) ৫ সেন্টিমিটার নিচে। একই দিন সকাল ৬টাতেও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল।
.png)
পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তার পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় এবং পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
এদিকে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি আরও বৃদ্ধি পেলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা রয়েছে।