বুধবার সকালে উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অপূর্ব বিশ্বাস শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।
প্রতিবেশি রমেশ বিশ্বাস জানান, ভোর ৫টার দিকে স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির উপরের একটি জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছিটকে পড়েন। পরে তার চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসেন অপূর্ব। স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই জড়িয়ে পড়েন বৈদ্যুতিক তারের সঙ্গে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবরটি শুনেছি তবে এ ব্যাপারে পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।
এদিকে স্ত্রী, মাসহ পরিবারের তিন সদস্যের একমাত্র উপার্জনক্ষম অপূর্ব’র অকাল মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।