রোববার সকাল সাড়ে ১০টার দিকে সালদানদী সীমান্ত শূন্য লাইনে এ ঘটনা ঘটে।
রোববার দুপুর দেড়টার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।
.png)
তিনি জানান, রোববার সকালে এক নারী ও তিন শিশুসহ চারজন সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছে তাদের শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।
তিনি আরো জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।