[ দেশজুড়ে ]
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ফাইল ফটো
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লার কয়েকটি এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আগামীকাল বুধবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট, চাঁদিনা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
.png)
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!