ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ৫ আগস্ট ২০২৬
নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা পুলিশ সুপার মো. শরিফুল হক, জেলা সিভিল সার্জন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র‍্যাব (RAB),জেলার বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!