ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ১৮ আগস্ট ২০২৬
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত
ফাইল ফটো

আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রিফায়েত আহমেদ হৃদয় (১৬)।

মঙ্গলবার সকালে রংপুর-বদরগঞ্জ সড়কের সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মিলেরপার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক আবুবক্কর। 

নিহত রিফায়েত আহমেদ হৃদয় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বাবার সঙ্গে রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায় বসবাস করতেন। 

Advertisement

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য জিয়ারুল ইসলাম জানান, সকালে রংপুর থেকে মোটরসাইকেলে বদরগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রিফায়েত ও তার সঙ্গে থাকা চালক। মোটরসাইকেলটি মমিনপুর মিলেরপার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় রিফায়েতের। আহত মোটরসাইকেলের চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি থানায় নিয়ে আসে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!