পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ১৫শ টাকা পাওনা টাকা নিয়ে গ্রামের আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এর জেরে আজ বুধবার বিকেলে দিকে আব্দুল মুকিত দিরাই বাজারে যাওয়ার পথে জুয়েল মিয়া তার লোকজন নিয়ে হামলা চালায়। হামলার খবর পেয়ে মুকিত মিয়ার লোকজন এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম, ইমন, সাব্বির মিয়াকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
.png)
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।