ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগকে কঠোর হুঁশিয়ারি

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ২২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগকে কঠোর হুঁশিয়ারি
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশ থেকে ৪ হাজার ৫০০ গাছ কাটার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’।

শনিবার (২২আগস্ট) দুপুরে দিকে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বন বিভাগের কথিত সিন্ডিকেট ভেঙে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, মিডিয়া বিষয়ক সম্পাদক এম ডি জাকারিয়া, ছাতক উপজেলা কমিটির সদস্যসচিব সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসান, সামাজিক বনায়নের সুবিধাভোগী প্রতিনিধি ও স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা।

Advertisement

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে হাওর অঞ্চলের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে এ বিষয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!