শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার বড়খারচর রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
নিহত মো. এনায়েত উল্লাহ পাশের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আলফাজ মিয়ার ছেলে।
.png)
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি কুলিয়ারচরের বড়খারচর এলাকা অতিক্রম করার সময় রেললাইনের ওপর থাকা এনায়েত উল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুলিয়ারচরের বরখারচর এলাকার রেললাইন থেকে প্রতিবন্ধী মো. এনায়েত উল্লাহর ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।