[ দেশজুড়ে ]
হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের ওষুধের রেজিস্টার খাতা যাচাই করেন। এ সময় ইনজেকশনের হিসাবের সঙ্গে রেজিস্টারে থাকা তথ্যের গরমিল দেখতে পান মন্ত্রী।
পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারককে নিয়মিত ওষুধের রেজিস্টার খাতা ও মজুত পরীক্ষা-নিরীক্ষা করার পাশাপাশি হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে/কে কে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!