[ দেশজুড়ে ]
জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো- আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামের লোহার পুকুর এলাকার এনামুল হকের দুই ছেলে মো. হোসেন (১২) ও মো. রহমত (৮)।হোসেন মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও অপর ভাই রহমত চতুর্থ শ্রেণির ছাত্র।
জানা যায়, বুধবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি এসে বাড়ির পাশে লোহার পুকুরে গোসল করতে নামে হোসেন ও রহমত। দীর্ঘক্ষণ গোসল শেষে বাড়িতে না ফেরায় সন্ধ্যার আগে পরিবারের লোকজন পুকুরে তাদেরকে ভাসতে দেখে। পরে পুকুর থেকে এলাকাবাসী মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করে।
.png)
আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আরেফিন চৌধুরী আবু বলেন, দুই ছেলেকে হারানোয় বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। দুই ছাত্রের দাফনসহ পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পুকুরে ডুবে মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!