[ দেশজুড়ে ]
জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি সেলিমুজ্জামান, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মোল্যা কাশিয়ানীর জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। তাকে কাছে পেয়ে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ে পৌঁছালে প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দীন সহকর্মীদের নিয়ে সংসদ সদস্যকে স্বাগত জানান। পরে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে এসে তাকে শুভেচ্ছা জানায়।
এ সময় সংসদ সদস্য শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা, বিদ্যালয়ের পরিবেশ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
.png)
প্রিয় নেতাকে কাছে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরিদর্শনকালে কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!