মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে বৈধ পথে প্রবাসে কর্মী পাঠাতে দক্ষ জনবল গড়ে তুলতে হবে। দক্ষ জনবল গড়তে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে এছাড়াও আরবি, জাপানি, চায়নিজ ইংরেজি ভাষায় পারদর্শী করে তুলতে পারলে বিদেশি লোক পাঠানো আরো সহজ হবে। তাছাড়া অবৈধ পথে মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। দেশ ও প্রবাসে থেকে যারা এই মানব পাচারের সাথে জড়িত তাদের তথ্য সংগ্রহ করে আইন অনুযায়ী সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
.png)
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন, কয়ছর এম আহমদ,কামরুজ্জামান কামরুল, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোখতার আহমদে। এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট পুলিশের ডিআইজি সহ প্রশাসনের কর্মকর্তারা।