[ দেশজুড়ে ]
নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ইউনিয়নের চরচাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাঁচ শিশু হলো- দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৯) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।

.png)
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে/কে কে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!