ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানখেতে বিষ দিতে গিয়ে সাপের দংশনে ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪, ৬ সেপ্টেম্বর ২০২৬
ধানখেতে বিষ দিতে গিয়ে সাপের দংশনে ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ এলাকায় শনিবার দুপুরে সাপের দংশনে মোতাহার (৫৫) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত মোতাহার ওই এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে হার্ডওয়্যারের ব্যবসা করতেন।

জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে মোতাহার নিজ ধানখেতে কীটনাশক দিতে যান। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। জামালপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম বলেন, ‘সাপের কামড়ের পর মোতাহারকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে জামালপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

Advertisement

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুন্নাহার বলেন, ‘শনিবার বিকেলে সাপে কাটা একজন রোগী হাসপাতালে আসেন। তার শারীরিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছিল, বিষধর সাপে কামড়েছে। পরে দ্রুত তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়।’ 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!